ফাগুন-হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে

দেখা হয়েছে: 20

Bangla Lyrics

ফাগুন-হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে
গোলাপ জবা পারুল পলাশ পারিজাতের বুকের ‘পরে॥
সেইখানে মোর পরানখানি যখন পারি বহে আনি,
নিলাজ-রাঙা পাগল রঙে রঙিয়ে নিতে থরে থরে॥
বাহির হলেম ব্যাকুল হাওয়ার উতল পথের চিহ্ন ধরে–
ওগো তুমি রঙের পাগল, ধরব তোমায় কেমন করে।
কোন্‌ আড়ালে লুকিয়ে রবে, তোমায় যদি না পাই তবে
রক্তে আমার তোমার পায়ের রঙ লেগেছে কিসের তরে॥

রাগ: বসন্ত
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1325
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

Transliteration in English

phagun-haoay range range pagal jhora lukiye jhare
golap jaba parul palash parijater buker ‘pare॥
seikhane mor parankhani   jakhan pari bahe ani,
nilaj-ranga pagal range rangiye nite thare thare॥
bahir halem bjakul haoar utal pather chihn dhare–
ogo tumi ranger pagal, dharab tomay keman kare।
kon arale lukiye rabe,   tomay jadi na pai tabe
rakte amar tomar payer rang legeche kiser tare॥
rag: basant
tal: dadra
rachnakal (banggabd): 1325
rachnakal (khrishtabd): 1918