শরতে আজ কোন্‌ অতিথি এল প্রাণের দ্বারে

দেখা হয়েছে: 68

শিল্পী: কোরাসবিভাগ: রবীন্দ্র সংগীত

Bangla Lyrics

শরতে আজ কোন্‌ অতিথি এল প্রাণের দ্বারে।

আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে॥

নীল আকাশের নীরব কথা শিশির-ভেজা ব্যাকুলতা

বেজে উঠুক আজি তোমার বীণার তারে তারে॥

শষ্যক্ষেতের সোনার গানে যোগ দে রে আজ সমান তানে,

ভাসিয়ে দে সুর ভরা নদীর অমল জলধারে।

যে এসেছে তাহার মুখে দেখ্‌ রে চেয়ে গভীর সুখে,

দুয়ার খুলে তাহার সাথে বাহির হয়ে যা রে॥

Transliteration in English

sharte aj kon otithi el praner dbare।
anandgan ga re hriday,   anandgan ga re॥
nil akasher nirab katha   shishir-bheja bjakulta
beje uthuk aji tomar binar tare tare॥
shashjksheter sonar gane   jog de re aj saman tane,
bhasiye de sur bhara nadir omal jaldhare।
je eseche tahar mukhe   dekh re cheye gabhir sukhe,
duyar khule tahar sathe bahir haye ja re॥