আমি তো তোমারে চাহি নি জীবনে, তুমি অভাগারে চেয়েছ

দেখা হয়েছে: 193

Bangla Lyrics

আমি তো তোমারে চাহি নি জীবনে, তুমি অভাগারে চেয়েছ-
আমি না ডাকিতে হৃদয়-মাঝারে নিজে এসে দেখা দিয়েছ।
চির-আদরের বিনিময়ে সখা চির-অবহেলা পেয়েছ-
আমি দূরে ছুটে যেতে দু’হাত পসারি ধরি টেনে কোলে নিয়েছ।।
ও পথে যেও না, “ফিরে এসো” বলে কানে কানে কত কয়েছ-
আমি তবু চলে গেছি ফিরায়ে আনিতে পাছে পাছে ছুটে গিয়েছ।
এই চির-অপরাধী পাতকীর বোঝা হাসিমুখে তুমি বয়েছ-
আমার নিজহাতে গড়া বিপদের মাঝে, বুকে করে নিয়ে রয়েছ।।

Transliteration in English

ami to tomare chahi ni jibne, tumi obhagare cheyech-
ami na dakite hriday-majhare nije ese dekha diyech।
chir-adrer binimye sakha chir-obhela peyech-
ami dure chute jete du’hat pasari dhari tene kole niyech।।
o pathe jeo na, “phire eso” bale kane kane kat kayech-
ami tabu chale gechi phiraye anite pache pache chute giyech।
ei chir-opradhi patkir bojha hasimukhe tumi bayech-
amar nijhate gara bipder majhe, buke kare niye rayech।।