(প্রেমে) জল হয়ে যাও গ’লে ;

দেখা হয়েছে: 500

Bangla Lyrics

(প্রেমে) জল হয়ে যাও গ’লে ;
(কঠিন ) মেশে না সে,
মেশে যে সে তরল হ’লে।
অবিরাম হয়ে নত,
চলে যাও নদীর মত,
কল কলে অবিরত “জয় জগদীশ” বলে।
বিশ্বাসের তরঙ্গ তুলে,
মোহ পাড়ি ভাঙ্গ সমুলে ;
চেওনা কোন কুলে,
(শুধু) নেচে গেয়ে যাওরে চ’লে।
সে জলে নাইবে যা’রা,
থাকবে না মৃত্যু জরা
পানে পিপাসা যাবে,
ময়লা যাবে ধুলে!
(যা’রা) সাঁতার ভুলে নামতে পারে
(তা’দের) টেনে নে’ যাও একেবারে
ভেসে যাও, ভাসিয়ে নে’যাও।
সেই পরিণাম-সিন্ধু-জলে। –

Transliteration in English

(preme) jal haye jao g’le ;
(kathin ) meshe na se,
meshe je se taral h’le।
obiram haye nat,
chale jao nadir mat,
kal kale obirat “jay jagdish” bale।
bishbaser tarangg tule,
moh pari bhangg samule ;
cheona kon kule,
(shudhu) neche geye jaore ch’le।
se jale naibe ja’ra,
thakbe na mritju jara
pane pipasa jabe,
mayla jabe dhule!
(ja’ra) satar bhule namte pare
(ta’der) tene ne’ jao ekebare
bhese jao, bhasiye ne’jao।
sei parinam-sindhu-jale। –