যমুনে এই কি তুমি সেই যমুনে

দেখা হয়েছে: 815

Bangla Lyrics

যমুনে এই কি তুমি
সেই যমুনা প্রবাহিনী
ও যার বিমল তটে,রুপের হাটে
বিকাত নীলকান্ত মণি।

কোথা সে ব্রজের শোভা
গোলোক হত মনোলোভা
কোথা শ্রীদাম বলরাম সুবল সুদাম
কোথা সে সুনীল তনু,ধেনু,বেনু
মা যশোদা রোহিনী।

কোথা নন্দ উপানন্দ
মা যশোদার প্রাণ গোবিন্দ
ধড়া চূড়া পরা কোথা ননী চোরা
কোথা সে বসন চুরি
ব্রজ নারীর পূঁজিতা মা কাত্যায়নী।

কোথা চারু চন্দ্রাবলী,
কোথা বা সে জলকেলি
কোথা ললিতা সখী সুহাসিনী
কোথা সে বংশীধারী রাসবিহারী
বামেতে রাই বিনোদিনী।

কোথা সে নূপুর ধ্বনি,
না বাজে কিঙ্কিনী
মধুর হাসি মধুর বাঁশি
আর নাহি শুনি
ও যার মোহন সুরে উজান ভরে
বইতে তুমি আপনি।

তোমারি তটে তটে
তোমারি ঘাটে ঘাটে
তোমারি সন্নিকটে কই সে ধ্বনি
ও যার মানের লাগি মোহন চূড়া লুটাইত ধরণী।

দেখাইয়া দাও আমারে
যমুনে সেই বামারে
অনাথের নাথ
হৃদি মাঝারে পা দু’খানি
পরিব্রাজক বলে চরণ তলে
লুটাই শির দিন যামিনি।।

Transliteration in English

jamune ei ki tumi
sei jamuna prabahini
o jar bimal tate,ruper hate
bikat nilkant mani।
kotha se brajer shobha
golok hat manolobha
kotha shridam balram subal sudam
kotha se sunil tanu,dhenu,benu
ma jashoda rohini।
kotha nand upanand
ma jashodar pran gobind
dhara chura para kotha nani chora
kotha se basan churi
braj narir pujita ma katjayni।
kotha charu chandrabli,
kotha ba se jalkeli
kotha lalita sakhi suhasini
kotha se bangshidhari rasbihari
bamete rai binodini।
kotha se nupur dhbani,
na baje kingkini
madhur hasi madhur bashi
ar nahi shuni
o jar mohan sure ujan bhare
baite tumi apni।
tomari tate tate
tomari ghate ghate
tomari sannikte kai se dhbani
o jar maner lagi mohan chura lutait dharni।
dekhaiya dao amare
jamune sei bamare
onather nath
hridi majhare pa du’khani
paribrajak bale charan tale
lutai shir din jamini।।