ভেঙ্গেছে ডানা দুটো আমার
দেখা হয়েছে: 585
Bangla Lyrics
ভেঙ্গেছে ডানা দুটো আমার
ভেঙ্গেছে কোন ঝড়ে
নীলিমার পাখি আমি কেন হায়-
আছি পথে পড়ে
সাথীরা ডানা মেলে আজ-
আকাশে উড়ে চলে
গোধূলির রং মেঘে সাঁঝের আলোয়-
কত না কথা বলে
ও, আমিও ডানা মেলে আকাশে উড়তে চাই
ও, আমিও গোধূলির রং রঙ্গে জড়াতে চাই
কুয়াশা ভেজা ঝাউ বনে
ছড়ানো শিশির ঘাসে
কুয়াশা শিশির রোদেরই কণায়
মুক্ত হয়ে হাসে
ও, আমিও ডানা মেলে আকাশে উড়তে চাই
ও, আমিও গোধূলির রং রঙ্গে জড়াতে চাই
সোনালী আকাশ যেন বারে বারে ডাকে ফিরে আমায়
ভেঙ্গেছে ডানা দুটো আমার
ভেঙ্গেছে কোন ঝড়ে
নীলিমার পাখি আমি কেন হায়
আছি পথে পড়ে
Transliteration in English
bhenggeche dana duto amar bhenggeche kon jhare nilimar pakhi ami ken hay- achi pathe pare sathira dana mele aj- akashe ure chale godhulir rang meghe sajher aloy- kat na katha bale o, amio dana mele akashe urte chai o, amio godhulir rang rangge jarate chai kuyasha bheja jhau bane charano shishir ghase kuyasha shishir roderai kanay mukt haye hase o, amio dana mele akashe urte chai o, amio godhulir rang rangge jarate chai sonali akash jen bare bare dake phire amay bhenggeche dana duto amar bhenggeche kon jhare nilimar pakhi ami ken hay achi pathe pare