শুভ্র রঙ্গীন

দেখা হয়েছে: 314

শিল্পী: শিরোনামহীনঅ্যালবাম: জাহাজীসুরকার: জিয়াগীতিকার: জিয়াবিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

শুভ্র রঙ্গীন,
আকাশের দিন,
তোমায় সেই জনতার গল্প শোনায়।

অলস দুপুর
ক্লান্ত নুপুর,
স্বপ্ন দেখায় তারায় তারায় ।।

স্বপ্ন দেখি
সবুজ নিশান
তোমায় নিয়ে জলসা দেখা।
লড়াই যেমন
ঝড়ের রাতে
হেরে গেলেও বাঁচতে শেখা।

শুভ্র রঙ্গীন,
আকাশের দিন,
তোমায় গল্প শোনায় সেই জনতার।
লড়াই শেখায়
তোমায় আমায়,
“come on baby light my fire”

তোমায় দেখে
কাঠবেড়ালী,
লেজ উঁচিয়ে আদর চায়।
গোধূলী নাচে
রাঙ্গা আলোয়
বাঁচার নেশায়, মুক্তি পায়।।
মুক্তির দিন,
রঙ্গিন রঙ্গিন
মেলে পাখা, জেগে থাকা
আগুন রঙ্গিন
রক্তের দিন
তোমায় নিয়ে বাঁচতে শেখা।
শুভ্র রঙ্গীন,
আকাশের দিন,
তোমায় গল্প শোনায় সেই জনতার।
লড়াই শেখায়,
তোমায় আমায়
“come on baby light my fire.”

*** (জিম মরিসন এর প্রতি শ্রদ্ধার্ঘ স্বরূপ)

Transliteration in English

shubhr ranggin,
akasher din,
tomay sei jantar galp shonay।
olas dupur
klant nupur,
sbapn dekhay taray taray ।।
sbapn dekhi
sabuj nishan
tomay niye jalsa dekha।
larai jeman
jharer rate
here geleo bachte shekha।
shubhr ranggin,
akasher din,
tomay galp shonay sei jantar।
larai shekhay
tomay amay,
“come on baby light my fire”
tomay dekhe
kathberali,
lej uchiye adar chay।
godhuli nache
rangga aloy
bachar neshay, mukti pay।।
muktir din,
ranggin ranggin
mele pakha, jege thaka
agun ranggin
rakter din
tomay niye bachte shekha।
shubhr ranggin,
akasher din,
tomay galp shonay sei jantar।
larai shekhay,
tomay amay
“come on baby light my fire.”
***  (jim marisan er prati shraddhargh sbarup)