গুঞ্জা-মালা গলে কুঞ্জে এস হে কাল
দেখা হয়েছে: 217
Bangla Lyrics
গুঞ্জা-মালা গলে কুঞ্জে এস হে কালা
বনমালী এস দুলাইয়া বনমালা।
তব পথে বকুল ঝরিছে উতল বায়ে
দলিয়া যাবে চলি অরুণ-রাঙা পায়ে
রচেছি আসন তরুর তমাল ছায়ে
পলাশে শিমুলে রাঙা প্রদীপ জ্বালা।
ময়ুরে নাচাও এসে তোমার নূপুর তালে
বেঁধেছি ঝুলনিয়া ফুলেল্ কদম ডালে
তোমা বিনে বনমালী বিফল এ ফুল-দোল
বাঁশী বাজিবে কবে উতলা ব্রজবালা।।
Transliteration in English
gunja-mala gale kunje es he kala banmali es dulaiya banmala। tab pathe bakul jhariche utal baye daliya jabe chali orun-ranga paye rachechi asan tarur tamal chaye palashe shimule ranga pradip jbala। mayure nachao ese tomar nupur tale bedhechi jhulniya phulel kadam dale toma bine banmali biphal e phul-dol bashi bajibe kabe utla brajbala।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“গুঞ্জা-মালা গলে কুঞ্জে এস হে কাল” গানটি কে গেয়েছেন?
“গুঞ্জা-মালা গলে কুঞ্জে এস হে কাল” গানটির শিল্পী: ধীরেন্দ্র চন্দ্র মিত্র। ধীরেন্দ্র চন্দ্র মিত্র এর আরও বাংলা গানের কথা দেখুন।
“গুঞ্জা-মালা গলে কুঞ্জে এস হে কাল” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“গুঞ্জা-মালা গলে কুঞ্জে এস হে কাল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।