এই রাঙামাটির পথে লো
দেখা হয়েছে: 114
Bangla Lyrics
এই রাঙামাটির পথে লো
মাদল বাজে বাজে বাঁশের বাঁশি
ও বাঁশি বাজে বুকের মাঝে লো
মন লাগে না কাজে লো
রইতে নারি ঘরে আমার
প্রাণ হলো উদাসী লো
মাদলীয়ার তালে তালে
অঙ্গ ওঠে দুলে লো
দোল লাগে শাল পিয়াল বনে
নতুন খোপার ফুলে লো
মহুয়া বনে লুটিয়ে পরে
মাতাল চাঁদের হাসি লো
চোখে ভালো লাগে যাকে
তারে দেখবো পথের বাঁকে
তার চাচড় কেশে পড়িয়ে দেবো
ঝুমকো জবার ফুল লো
তার গলার মালার কুসুম কেড়ে
পড়বো কানের দুল
তার নাচের তালের ইশারাতে
বলবো ভালোবাসি লো
Transliteration in English
ei rangamatir pathe lo madal baje baje basher bashi o bashi baje buker majhe lo man lage na kaje lo raite nari ghare amar pran halo udasi lo madliyar tale tale ongg othe dule lo dol lage shal piyal bane natun khopar phule lo mahuya bane lutiye pare matal chader hasi lo chokhe bhalo lage jake tare dekhbo pather bake tar chachar keshe pariye debo jhumko jabar phul lo tar galar malar kusum kere parbo kaner dul tar nacher taler isharate balbo bhalobasi lo