ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি

দেখা হয়েছে: 577

Bangla Lyrics

ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি।
করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি।
ফুল ফুটিয়ে ভোর বেলাতে গান গেয়ে,
নীরব হ’ল কোন নিষাদের বান খেয়ে,
বনের কোলে বিলাপ করে সন্ধ্যারাণী চুল খুলি।
কাল হতে আর ফুটবে না হায়, লতার বুকে মঞ্জরী
উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস মর্মরী।
গানের পাখি গেছে উড়ে শূণ্য নীড়,
কন্ঠে আমার নাই সে আগের কথার ভিড়,
আলেয়ার এ আলোতে আর আসবে না কেউ কূল ভুলি।।

Transliteration in English

ghumiye geche shrant haye amar ganer bulbuli।
karun chokhe cheye ache sajher jhara phulguli।
phul phutiye bhor belate gan geye,
nirab h’l kon nishader ban kheye,
baner kole bilap kare sandhjarani chul khuli।
kal hate ar phutbe na hay, latar buke manjri
uthche patay patay kahar karun nishas marmri।
ganer pakhi geche ure shunj nir,
kanthe amar nai se ager kathar bhir,
aleyar e alote ar asbe na keu kul bhuli।।