যেদিন তোমায় আমি দেখেছি

দেখা হয়েছে: 934

Bangla Lyrics

যেদিন তোমায় আমি দেখেছি
কত রঙে ছবি এঁকে রেখেছি
কি করে তোমায় বলো ভুলে যাই।।

স্বপনের যে মালাটি অলখে
মনে মনে গাঁথা হল পলকে
কি করে সে মালা আমি খুলে যাই।।

আমার উদাসী পথ সাজায়ে
এলে যবে মঞ্জীর বাজায়ে
সে দোলায় আজও আমি দুলে যাই।।

আমার প্রথম কথা কে তুমি
তোমার প্রথম সাড়া হাসিতে ;
তোমার প্রথম সুর নূপুরে
আমার প্রথম গান বাঁশিতে।
স্মরণ সুধায় তারা রয়েছে
সেই আবেশ মোর গানে তুলে যাই।।

Transliteration in English

jedin tomay ami dekhechi
kat range chabi eke rekhechi
ki kare tomay balo bhule jai।।
sbapner je malati olkhe
mane mane gatha hal palke
ki kare se mala ami khule jai।।
amar udasi path sajaye
ele jabe manjir bajaye
se dolay ajao ami dule jai।।
amar pratham katha ke tumi
tomar pratham sara hasite ;
tomar pratham sur nupure
amar pratham gan bashite।
smaran sudhay tara rayeche
sei abesh mor gane tule jai।।