দিল দিয়া যারে

দেখা হয়েছে: 2.7K

শিল্পী: কিশোর পলাশঅ্যালবাম: ভবের বাড়িসুরকার: মুনীর সরকারগীতিকার: মুনীর সরকারবিভাগ: বাউল

Bangla Lyrics

দিল দিয়া যারে
কথা ও সুর ঃ মুনীর সরকার

হেরে গিয়েছি জীবনের বাজি
পেলাম শুধু চোখের জল ও রে
দিল দিয়া যারে ভালবাসিলাম
মন দিয়া যারে ভালবাসিলাম
সে তো হইল না আমার ।

তোমরা তো সেই ভ্রোমরা জাতি
ফুলে ফুলে মধু খাও রে
ফুলের ও মধু শুখাইয়া গেলে
আর না ফিরা বন্ধু চাও রে ।

আশা ছিল বন্ধুয়া সনে
বাঁধব সুখের একটা ঘর ও রে
সেই না ঘর ও উড়াইয়া নিল
কালবৈশাখী একটা ঝড় ও রে ।

মুনীর সরকার বন্ধুয়ার প্রেমে
পুইড়া হইছে বন্ধু কালা রে
পোড়ায় পোড়ায় কলিজা অঙ্গার
আর তো পোড়ার জায়গা নাই ও রে ।

Transliteration in English

dil diya jare
katha o sur  munir sarkar
here giyechi jibner baji
pelam shudhu chokher jal o re
dil diya jare bhalbasilam
man diya jare bhalbasilam
se to hail na amar ।
tomra to sei bhromra jati
phule phule madhu khao re
phuler o madhu shukhaiya gele
ar na phira bandhu chao re ।
asha chil bandhuya sane
badhab sukher ekta ghar o re
sei na ghar o uraiya nil
kalboishakhi ekta jhar o re ।
munir sarkar bandhuyar preme
puira haiche bandhu kala re
poray poray kalija onggar
ar to porar jayga nai o re ।