কূল ভেঙ্গেছে

দেখা হয়েছে: 1.6K

শিল্পী: কিশোর পলাশঅ্যালবাম: দয়ালসুরকার: রানা শেখগীতিকার: রানা শেখবছর: 2015বিভাগ: বাউল

Bangla Lyrics

কূল ভেঙ্গেছে যে নদীর
সেই নদীতো বুঝেছে
জীবন যাহার কূল ছেড়ে আজ
অকূলে পথ ধরেছে
সেজন বুঝেছে।।

নিঃস্বের নিঃস্ব আমি
হয়ে গেছি শেষের শেষ
আধাঁরে খুঁজে ফিরি
বিশ্বাসের অবশেষ ।
জীবন যাহার উল্টো স্রোতের
ভাটায় পড়েছে ।।

শূন্যের ও মাঝে আমি
খুঁজে ফিরি সম্ভাবনা
জানি আমার আশার আলো
জ্বলেও আর জ্বলবে না ।
জীবন যাহার শুকনো পাতার
মরমরে সুর তুলেছে।।

Transliteration in English

kul bhenggeche je nadir
sei nadito bujheche
jiban jahar kul chere aj
okule path dhareche
sejan bujheche।।
nihsber  nihsb ami
haye gechi shesher shesh
adhare khuje phiri
bishbaser obshesh ।
jiban jahar ulto sroter
bhatay pareche ।।
shunjer o majhe ami
khuje phiri sambhabna
jani amar ashar alo
jbaleo ar jbalbe na ।
jiban jahar shukno patar
maramre sur tuleche।।