অনন্ত দিগন্ত ব্যাপি অনন্ত মহিমা

দেখা হয়েছে: 126

Bangla Lyrics

অনন্ত দিগন্ত ব্যাপী অনন্ত মহিমা তব।
ধ্বনিছে অনন্ত কন্ঠে অনন্ত তোমারি স্তব।।

কোথায় অনন্ত উচ্চে, অনন্ত তারকা গুচ্ছে,
অনন্ত আকাশে তব, অনন্ত কিরণোৎসব।।

অনন্ত নিয়তি বলে বায়ু ধায়, মেঘ চলে,
অনন্ত কল্লোল জলে, পুস্পে অনন্ত সৌরভ;

অনন্ত কালের খেলা, জীবন মরণ মেলা,
হে অনন্ত, তব পানে উঠিছে অনন্ত রব।

অনন্ত সুষমা ভরা, অনন্ত যৌবনা ধরা,
দিশি দিশি প্রচারিছে অনন্ত কীর্তি বিভব,

তোমার অনন্ত সৃষ্টি, অনন্ত করুণা বৃষ্টি,
অতি ক্ষুদ্র, দীন আমি, কিবা জানি, কিবা কব।।

Transliteration in English

onant digant bjapi onant mahima tab।
dhbaniche onant kanthe onant tomari stab।।
kothay onant uchche, onant tarka guchche,
onant akashe tab, onant kirnoৎsab।।
onant niyti bale bayu dhay, megh chale,
onant kallol jale, puspe onant sourabh;
onant kaler khela, jiban maran mela,
he onant, tab pane uthiche onant rab।
onant sushma bhara, onant joubna dhara,
dishi dishi prachariche onant kirti bibhab,
tomar onant srishti, onant karuna brishti,
oti kshudr, din ami, kiba jani, kiba kab।।