কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব
দেখা হয়েছে: 478
Bangla Lyrics
কবে, তৃষিত এ মরু ছাড়িয়া যাইব
তোমারি রসাল নন্দনে ;
কবে, তাপিত এ চিত করিব শীতল
তোমারি করুণা চন্দনে!
কবে, তোমাতে হ’য়ে যাব, আমার আমিহারা,
তোমারি নাম নিতে নয়নে ব’বে ধারা,
এ দেহ শিহরিবে, ব্যাকুল হবে প্রাণ
বিপুল পুলক-স্পন্দনে!
কবে, ভবের সুখ দুখ চরণে দলিয়া,
যাত্রা করিব গো, শ্রীহরি বলিয়া,
চরণ টলিবে না, হৃদয় গলিবে না,
কাহারো আকুল ক্রন্দনে।
॥ বেহাগ, কাওয়ালী॥
Transliteration in English
kabe, trishit e maru chariya jaib tomari rasal nandne ; kabe, tapit e chit karib shital tomari karuna chandne! kabe, tomate h’ye jab, amar amihara, tomari nam nite nayne b’be dhara, e deh shihribe, bjakul habe pran bipul pulak-spandne! kabe, bhaber sukh dukh charne daliya, jatra karib go, shrihri baliya, charan talibe na, hriday galibe na, kaharo akul krandne। ॥ behag, kaoali॥
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব” গানটি কে গেয়েছেন?
“কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব” গানটির শিল্পী: কৃষ্ণা চট্টোপাধ্যায়। কৃষ্ণা চট্টোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রজনীকান্ত সেন।
“কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব” কোন বিভাগের গান?
এই গানটি ভক্তিমূলক গান বিভাগের অন্তর্গত। ভক্তিমূলক গান বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।