অনেক বৃষ্টি ঝরে তুমি এলে
দেখা হয়েছে: 461
Bangla Lyrics
অনেক বৃষ্টি ঝরে তুমি এলে
যেন একমুঠো রোদ্দুর আমার দুচোখ ভরে
তুমি এলে।।
কত বেদনার বিষন্ন মেঘে ভেসে ভেসে
এলে তুমি অবশেষে
তাই বাতায়নে ময়ুরেরও ঝিলিমিলি ঝিলিমিলি
আজ সারাদিন ধরে,আমার দুচোখ ভরে
তুমি এলে।।
আমি যেন এই আলোর খেয়ায়
আনমনে ভেসে যাই
কোন স্বপ্নেরও দেশে যাই।
কত শিউলি আনন্দ যায় ডেকে ডেকে
দূর বনভূমি থেকে।
তুমি এলে যেন এক মুঠো চঞ্চল চঞ্চল
খুশি এলো অন্তরে
আমার দুচোখ ভরে তুমি এলে।।
Transliteration in English
onek brishti jhare tumi ele jen ekmutho roddur amar duchokh bhare tumi ele।। kat bednar bishann meghe bhese bhese ele tumi obsheshe tai batayne mayurerao jhilimili jhilimili aj saradin dhare,amar duchokh bhare tumi ele।। ami jen ei alor kheyay anamne bhese jai kon sbapnerao deshe jai। kat shiuli anand jay deke deke dur banbhumi theke। tumi ele jen ek mutho chanchal chanchal khushi elo ontre amar duchokh bhare tumi ele।।