অপর বেলায়

দেখা হয়েছে: 229

শিল্পী: অচিন্ত্য দাসসুরকার: অচিন্ত্য দাসগীতিকার: রায়হান শরীফবছর: 2012বিভাগ: ছায়াছবি

Bangla Lyrics

তুমি আজ আছো ক্লাস-ঘরে
ফিরছো না সহসাই টুপ করে
সেল ফোন বেজে বেজে যাচ্ছে থেমে
তাই আজ আর কোন কথা হবে না।

শূন্য ভুবনে একলা খুব
নিজের মনে নিজে দিয়েছি ডুব
“পথের কাঁটা হবো না”–বলেই কি
কাঁটাতারগুলো আমার পথ ছাড়েনা?

হাজারো মোমবাতি যাই জ্বেলে
পথ চেয়ে থাকি দু’ নয়ন মেলে
অন্ধকারে দেখে নিই নিজের ছায়া
আয়নায় তুমি চোখ আর রাখবে না।

হৃদয়ের পাঁচিলে উঠছে কারা?
এই বেলা ক্যানো তোর এত্তো তাড়া?
প্রবাল হয়ে দ্বীপে হারিয়ে গ্যাছি
তুমি তাকে আর বুঝি খুঁজবে না।

ক্ষত যতই থাক হৃদয় চিড়ে
মানুষের কোলাহলে যাই ভিড়ে
প্রচণ্ড শীতে যেন রোদ খুঁজে নিই
নত মুখ সেই চোখ আর দেখবে না।

আমায় তুমি কেন মনে রাখো?
আমায় যে ফেলে গ্যাছে ভাঙ্গা সাঁকো
আমি হায় খুব বেশি ফুরিয়ে গ্যাছি।
তোমার হাসি-গান আমায় আর চাইছে না।

দিন রাত জেগে থাকি নির্বাসনে
পাল ছেঁড়া নাবিকের স্বপ্ন গুণে
ফিরছি না কোনো সুখ- হাতছানিতে
অথৈ সাগরে ঠিকানা মিলছেনা।

হৃদয়ের পাঁচিলে উঠছে কারা?
এই বেলা ক্যানো তোর এত্তো তাড়া?
প্রবাল হয়ে দ্বীপে হারিয়ে গ্যাছি
তুমি তাকে আর খুঁজে পাবে না।

Transliteration in English

tumi aj acho klas-ghare
phircho na sahsai tup kare
sel phon beje beje jachche theme
tai aj ar kon katha habe na।
shunj bhubne ekla khub
nijer mane nije diyechi dub
“pather kata habo na”–balei ki
katatargulo amar path charena?
hajaro mombati jai jbele
path cheye thaki du’ nayan mele
ondhkare dekhe nii nijer chaya
aynay tumi chokh ar rakhbe na।
hridyer pachile uthche kara?
ei bela kjano tor etto tara?
prabal haye dbipe hariye gjachi
tumi take ar bujhi khujbe na।
kshat jatai thak hriday chire
manusher kolahle jai bhire
prachand shite jen rod khuje nii
nat mukh sei chokh ar dekhbe na।
amay tumi ken mane rakho?
amay je phele gjache bhangga sako
ami hay khub beshi phuriye gjachi।
tomar hasi-gan amay ar chaiche na।
din rat jege thaki nirbasne
pal chera nabiker sbapn gune
phirchi na kono sukh- hatchanite
othoi sagre thikana milchena।
hridyer pachile uthche kara?
ei bela kjano tor etto tara?
prabal haye dbipe hariye gjachi
tumi take ar khuje pabe na।