শাহবাগ তোমার আওয়াজ
দেখা হয়েছে: 118
Bangla Lyrics
“কিলোমিটারে বার হাজার আর
মাইলে হাজার সাত।
এত দূর থেকেও সাথে আছি
জেনো স্বপ্নের শাহবাগ।।
পাহাড়া দিচ্ছি তোমার শরীর
তোমার আত্মাটাও
শাহবাগ তুমি শত কুয়াশায়
এবার পথ দেখাও।
কত শোষণ আর কত অপমান
মুখ বুজে সয়ে সয়ে
তোমায় নিয়েই রুখতে আমি
দাঁড়াই নির্ভয়ে।
আশার যে দীপ জ্বেলেছো তুমি
নিভবে না তো আর
শাহবাগ তুমি প্রাণে প্রাণে আজ
খুলেছো নতুন দ্বার।
ভেদাভেদ ভুলে দলাদলি ভুলে
আমরা হয়েছি এক।
আমাদের নিয়ে খেলেছিলি যারা
তারা তাকিয়ে দ্যাখ!
শাহবাগ তুমি জ্বলে উঠো
আজ নতুন চেতনায়
গণ বিমুখ রাজনীতি
আজ- মরণ যন্ত্রণায়।
শ্লোগানে শ্লোগানে মুখরিত স্বদেশ
মুক্তির গান গায়।
এত দূর থেকেও শাহবাগ তোমার
আওয়াজ শোনা যায়।”
Transliteration in English
“kilomitare bar hajar ar maile hajar sat। et dur thekeo sathe achi jeno sbapner shahbag।। pahara dichchi tomar sharir tomar atmatao shahbag tumi shat kuyashay ebar path dekhao। kat shoshan ar kat opman mukh buje saye saye tomay niyei rukhte ami darai nirbhye। ashar je dip jbelecho tumi nibhbe na to ar shahbag tumi prane prane aj khulecho natun dbar। bhedabhed bhule daladli bhule amra hayechi ek। amader niye khelechili jara tara takiye djakh! shahbag tumi jbale utho aj natun chetnay gan bimukh rajniti aj- maran jantrnay। shlogane shlogane mukhrit sbadesh muktir gan gay। et dur thekeo shahbag tomar aoaj shona jay।”