অশ্রুতে মোর কান্নাতে মোর রুদ্রবীণার রুক্ষলিখায় জাগো

দেখা হয়েছে: 438

Bangla Lyrics

অশ্রুতে মোর কান্নাতে মোর রুদ্রবীণার রুক্ষলিখায় জাগো,
বাংলার ঘরে ঘরে আছ যারা মোর মতো ভাগ্যহত।।

পথ চলো তুমি, হোক্ না সে পথ সঙ্গীবিহীন একা
ভয় নেই জেনো সেই পথে তুমি বন্ধুর পাবে দেখা
আঁধারের বুকে তোমরা নিয়ত জ্বলো প্রদীপের মতো।।

দূর হতে শুধু আলেয়ার মতো ভেবেছ তুমি গো যারে,
হয়তো সে আলো জীবনে তোমার দীপ জ্বেলে দিতে পারে।

স্বপ্নের নীড় বৈশাখী ঝড়ে হয়তো বিলীন হবে
চলার এ পথে সেই তো তোমার সঞ্চয় হয়ে রবে
মিথ্যার কাছে সত্য যা কিছু কখনো হবে না নত।।

Transliteration in English

oshrute mor kannate mor rudrbinar rukshlikhay jago,
banglar ghare ghare ach jara mor mato bhagjahat।।
path chalo tumi, hok na se path sanggibihin eka
bhay nei jeno sei pathe tumi bandhur pabe dekha
adharer buke tomra niyat jbalo pradiper mato।।
dur hate shudhu aleyar mato bhebech tumi go jare,
hayto se alo jibne tomar dip jbele dite pare।
sbapner nir boishakhi jhare hayto bilin habe
chalar e pathe sei to tomar sanchay haye rabe
mithjar kache satj ja kichu kakhno habe na nat।।