আর নাই রে বেলা, নামল ছায়া ধরণীতে
দেখা হয়েছে: 36
Bangla Lyrics
আর নাই রে বেলা, নামল ছায়া ধরণীতে।
এখন চল্ রে ঘাটে কলসখানি ভরে নিতে।
জলধারার কলস্বরে সন্ধ্যাগগন আকুল করে,
ওরে, ডাকে আমায় পথের ‘পরে সেই ধ্বনিতে॥
এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া
ওরে, প্রেমনদীতে উঠেছে ঢেউ, উতল হাওয়া
জানি নে আর ফিরব কিনা, কার সাথে আজ হবে চিনা–
ঘাটে সেই অজানা বাজায় বীণা তরণীতে॥
Transliteration in English
ar nai re bela, namal chaya dharnite। ekhan chal re ghate kalaskhani bhare nite। jaldharar kalasbre sandhjagagan akul kare, ore, dake amay pather ‘pare sei dhbanite॥ ekhan bijan pathe kare na keu asa jaoa ore, premandite utheche dheu, utal haoa jani ne ar phirab kina, kar sathe aj habe china– ghate sei ojana bajay bina tarnite॥