আগামী

দেখা হয়েছে: 207

শিল্পী: ওয়ারফেজঅ্যালবাম: সত্যবছর: 2012বিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

ধ্বংসের সীমানায়,
স্বপ্নে সাজানো আঙিনায়
তুমি কি উন্নত
শিরে দাঁড়িয়ে স্বাধীনতায়
বেদনা ভুলে যাই, যখনই তোমাদের
খুঁজে পাই
রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ
বন্দী চেতনা
শোষণের দেয়াল ভেঙে আলোকিত
দিনের সূচনায়।

তুমি আশা আগামী, অশ্রু
ধোয়া আগামী
দুঃখী মানুষের দেশে সুখের
কাহিনী শোনাই
তুমি আশা আগামী, মোহিত
স্বপ্নে আমি
সোনালী দিনের আশায়
প্রতীক্ষার দৈর্ঘ বাড়াই
বেদনার ধূসর বালুচরে।

তুমি কি কেঁদেছ যখনই অপমান
দেখেছ
যখনই এই
বাংলা সয়েছে কালিমা অবহেলায়
পরাজয় মুছে যায় তোমার দৃপ্ত
পদচারনায়
নির্মূল তুমি করবে সমাজ
থেকে ঘৃণ্য লুটেরা
শোষিতের বিজয়ের
কালে বিকশিত মনের কামনায়।

রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ
বন্দি চেতনা
নির্মূল তুমি করবে সমাজ
থেকে ঘৃণ্য লুটেরা
সংকীর্ণতা ভাঙলে এদেশ
হবে ঋদ্ধ ঠিকানা
শোষনের দেয়াল ভেঙে আলোকিত
দিনের সূচনায়।

Transliteration in English

dhbangser simanay,
sbapne sajano anginay
tumi ki unnat
shire dariye sbadhintay
bedna bhule jai, jakhanai tomader
khuje pai
rahumukt karte pratigy
bandi chetna
shoshner deyal bhenge alokit
diner suchnay।
tumi asha agami, oshru
dhoa agami
duhkhi manusher deshe sukher
kahini shonai
tumi asha agami, mohit
sbapne ami
sonali diner ashay
pratikshar doirgh barai
bednar dhusar baluchre।
tumi ki kedech jakhanai opman
dekhech
jakhanai ei
bangla sayeche kalima obhelay
parajay muche jay tomar dript
padcharnay
nirmul tumi karbe samaj
theke ghrinj lutera
shoshiter bijyer
kale bikshit maner kamnay।
rahumukt karte pratigy
bandi chetna
nirmul tumi karbe samaj
theke ghrinj lutera
sangkirnta bhangle edesh
habe riddh thikana
shoshner deyal bhenge alokit
diner suchnay।