যেদিন
দেখা হয়েছে: 477
Bangla Lyrics
যেদিন খুশির কান্না ভেজাবে এই
চিবুক
তোমায় নিমন্ত্রণ, আমার
সাথে কাটিও কিছুক্ষন
যেদিন হাসির ছটায় ভরবে আমার
বুক
বাঁধনহারা সুখ, বিলিয়ে দেব
ভরিয়ে তোমার মন।
বাধার অরন্যে, স্থরিবতায়
কতকাল কেটে যায়
তবুযে স্বপ্নে ছবি আঁকা
এখন মনে আমার অনন্ত করুন সুর,
থেকো বহুদূর
দুঃখের অশ্রু ঝরুক আমার একা
এখন ঝড়ে কাঁপছে আমার ঘর,
আপন কি পর
হাসলে সকাল আবার হবে দেখা
যেদিন স্রোতস্বীনির অকাল
স্বর্গবাস
আর ব-দ্বীপের উপবাস, লজ্জায়
আমি রব অন্তঃপুরে
যেদিন বর্শাঘাতে বিলীন
পঙ্কিলতার গ্লানি
যদিও মন অভিমানী
ভিজবো তোমার সাথে উদ্দীপনায়
পুড়ে
যেদিন বিজয় গর্বে ভাসবে আমার
দেশ
মাতাল পরিবেশ
প্রথম প্রহরে জানাবো সুপ্রভাত
সেদিন জয়ের মিছিল
ছুটবে ধেয়ে বেগে
থাকব সবার আগে
রাখবো আমি তোমার হাতে হাত
Transliteration in English
jedin khushir kanna bhejabe ei chibuk tomay nimantran, amar sathe katio kichukshan jedin hasir chatay bharbe amar buk badhanhara sukh, biliye deb bhariye tomar man। badhar ornje, stharibtay katkal kete jay tabuje sbapne chabi aka ekhan mane amar onant karun sur, theko bahudur duhkher oshru jharuk amar eka ekhan jhare kapche amar ghar, apan ki par hasle sakal abar habe dekha jedin srotsbinir okal sbargbas ar b-dbiper upbas, lajjay ami rab ontahpure jedin barshaghate bilin pangkiltar glani jadio man obhimani bhijbo tomar sathe uddipnay pure jedin bijay garbe bhasbe amar desh matal paribesh pratham prahre janabo suprbhat sedin jayer michil chutbe dheye bege thakab sabar age rakhbo ami tomar hate hat