আজি বর্ষারাতের শেষে

দেখা হয়েছে: 22

Bangla Lyrics

আজি বর্ষারাতের শেষে

সজল মেঘের কোমল কালোয় অরুণ আলো মেশে॥

বেণুবনের মাথায় মাথায় রঙ লেগেছে পাতায় পাতায়,

রঙের ধারায় হৃদয় হারায়, কোথা যে যায় ভেসে॥

এই ঘাসের ঝিলিমিলি,

তার সাথে মোর প্রাণের কাঁপন এক তালে যায় মিলি।

মাটির প্রেমে আলোর রাগে রক্তে আমার পুলক লাগে–

বনের সাথে মন যে মাতে, ওঠে আকুল হেসে॥

Transliteration in English

aji   barsharater sheshe
sajal megher komal kaloy orun alo meshe॥
benubner mathay mathay   rang legeche patay patay,
ranger dharay hriday haray,   kotha je jay bhese॥
ei ghaser jhilimili,
tar sathe mor praner kapan ek tale jay mili।
matir preme alor rage   rakte amar pulak lage–
baner sathe man je mate,   othe akul hese॥