সেই ভালো সেই ভালো
দেখা হয়েছে: 117
Bangla Lyrics
সেই ভালো সেই ভালো,
আমারে নাহয় না জানো।
দূরে গিয়ে নয় দুঃখ দেবে,
কাছে কেন লাজে লাজানো।।
মোর বসন্তে লেগেছে তো সুর,
বেণুবনছায়া হয়েছে মধুর
থাক-না এমনি গন্ধে-বিধুর
মিলনকুঞ্জ সাজানো।
গোপনে দেখেছি তোমার
ব্যাকুল নয়নে ভাবের খেলা।
উতল আঁচল, এলোথেলো চুল,
দেখেছি ঝড়ের বেলা।
তোমাতে আমাতে হয় নি যে কথা
মর্মে আমার আছে সে বারতা
না বলা বাণীর নিয়ে আকুলতা
আমার বাঁশিটি বাজানো।।
Transliteration in English
sei bhalo sei bhalo, amare nahay na jano। dure giye nay duhkh debe, kache ken laje lajano।। mor basnte legeche to sur, benubanchaya hayeche madhur thak-na emni gandhe-bidhur milankunj sajano। gopne dekhechi tomar bjakul nayne bhaber khela। utal achal, elothelo chul, dekhechi jharer bela। tomate amate hay ni je katha marme amar ache se barta na bala banir niye akulta amar bashiti bajano।।