আজ এই আকাশ
দেখা হয়েছে: 24
Bangla Lyrics
আজ এই আকাশ
কালো হয়ে
বৃষ্টি ঝরে
তোকেই ধরি
ছন্দ ছাড়া, হয়ে আমি
খুঁজি তোরে
আপনমনে
মাঝে মাঝে মনে পড়ে,
সেইসব দিনগুলো, তুই ছিলিনা যখন
মাঝে মাঝে, কড়া নাড়ে,
সেই দিনগুলো, তুই ছিলিনা যখন,
তুই রবি আমারই
তুই ছবি আমারই,
তোরে ছাড়া বাঁচি কেমনে
“বড় একা আমি
নিজের ছায়ার মত,
শূন্যতার মত
দীর্ঘশ্বাসের মত
নিঃসঙ্গ বৃক্ষের মত
নির্জল নদীর মত
বিচ্ছিন্ন দ্বীপের মত
মৌন পাহাড়ের মত
আজীবন সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামীর মত,
বড় একা আমি, বড় একা”
মেঘে মেঘে কত বেলা কেটে যায় শুধু,
বিষাদ এর ভেলা,
তুই ছাড়া একা একা
দিন কাটেনা স্মৃতিরও ছায়ায়,
তুই রবি আমারই, তুই ছবি আমারই,
তোরে ছাড়া আমি বাঁচি কেমনে
নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজও পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাস টুকু দু’ হাতে আঁকড়ে ধরে
Transliteration in English
aj ei akash kalo haye brishti jhare tokei dhari chand chara, haye ami khuji tore apanamne majhe majhe mane pare, seisab dingulo, tui chilina jakhan majhe majhe, kara nare, sei dingulo, tui chilina jakhan, tui rabi amarai tui chabi amarai, tore chara bachi kemne “bar eka ami nijer chayar mat, shunjtar mat dirghshbaser mat nihsangg briksher mat nirjal nadir mat bichchinn dbiper mat moun paharer mat ajiban sajaprapt, dandprapt asamir mat, bar eka ami, bar eka” meghe meghe kat bela kete jay shudhu, bishad er bhela, tui chara eka eka din katena smritirao chayay, tui rabi amarai, tui chabi amarai, tore chara ami bachi kemne nikash kalo ei adhare smritira sab khela kare ray shudhu nirjanta nirjantay ami eka ekbar shudhu chokh melo dekho ajao pathe jbali alo tumi abar asbe phire bishbas tuku du’ hate akre dhare