জীবনের কিছু কথা থাকে
দেখা হয়েছে: 1.2K
Bangla Lyrics
জীবনের কিছু কথা থাকে
যা কোনদিন বলা হয় না।
বলতে পারলে জীবন ধারা
অন্য রকম হতে পারতো।।
লতার মত বেড়ে ওঠা কিছু আবেগ
সঙ্গোপনে কখন যেন হয়ে যায় মেঘ।
হৃদয়ের কিছু দুয়ার থাকে
যা কোনদিন খোলা যায় না।।
নদীর মতো বয়ে চলা রূপালী মন
কেউ জানে না হারায় সে সে কোথায় কখন।
দু’চোখের কিছু জ্বালা থাকে
যা কোনদিন ভোলা যায় না।।
Transliteration in English
jibner kichu katha thake ja kondin bala hay na। balte parle jiban dhara onj rakam hate parto।। latar mat bere otha kichu abeg sanggopne kakhan jen haye jay megh। hridyer kichu duyar thake ja kondin khola jay na।। nadir mato baye chala rupali man keu jane na haray se se kothay kakhan। du’chokher kichu jbala thake ja kondin bhola jay na।।