কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত!
কে জানিত আসবে তুমি গো অনাহূতের মতো ॥

তুমি পার হয়ে এসেছ মরু, নাই যে সেথায় ছায়াতরু–
পথের দুঃখ দিলেম তোমায় গো এমন ভাগ্যহত ॥

তখন আলসেতে বসে ছিলেম আমি আপন ঘরের ছায়ে,
জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে।
তবু ওই বেদনা আমার বুকে বেজেছিল গোপন দুখে–
দাগ দিয়েছে মর্মে আমার গো গভীর হৃদয়ক্ষত ॥

Transliteration in English

ken chokher jale bhijiye dilem na shukno dhulo jat!
ke janit asbe tumi go onahuter mato ॥
tumi par haye esech maru, nai je sethay chayatru–
pather duhkh dilem tomay go eman bhagjahat ॥
takhan alsete base chilem ami apan gharer chaye,
jani nai je tomay kat bjatha bajbe paye paye।
tabu oi bedna amar buke bejechil gopan dukhe–
dag diyeche marme amar go gabhir hridayakshat ॥