আবার ভালবাসার সাধ জাগে
দেখা হয়েছে: 169
Bangla Lyrics
আবার ভালবাসার সাধ জাগে
সেই পুরাতন চাঁদ,
আমার চোখে আজ নূতন লাগে ।
যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে
সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়ে
উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায়
সোনার গোধুলি রাগে ।
আবার ফাগুন সমীর কেন বহে ?
আমার ভুবন ভরি কেঁদে ওঠে বাঁশরী অসীম বিরহে ।
তব বনের বুকে ঝরণা সম
কে এলে সহসা হে প্রিয়তম
মধুরের গোকুল সহসা রাঙাইলে
রাসের কুমকুম ফাগে ।
Transliteration in English
abar bhalbasar sadh jage sei puratan chad, amar chokhe aj nutan lage । je phul daliyachi nithur paye sadh jay dhari tare bakshe jaraye udasin hiya hay renge othe obelay sonar godhuli rage । abar phagun samir ken bahe ? amar bhuban bhari kede othe bashri osim birhe । tab baner buke jharna sam ke ele sahsa he priyatam madhurer gokul sahsa rangaile raser kumkum phage ।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আবার ভালবাসার সাধ জাগে” গানটি কে গেয়েছেন?
“আবার ভালবাসার সাধ জাগে” গানটির শিল্পী: নিলুফার ইয়াসমিন। নিলুফার ইয়াসমিন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আবার ভালবাসার সাধ জাগে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কাজী নকরুল ইসলাম; সুরকার কাজী নকরুল ইসলাম।
“আবার ভালবাসার সাধ জাগে” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আবার ভালবাসার সাধ জাগে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।