আমিতো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ

দেখা হয়েছে: 661

Bangla Lyrics

আমিতো তোমারে চাহিনি জীবনে
তুমি অভাগারে চেয়েছ ;
আমি না ডাকিতে, হৃদয় মাঝারে
নিজে এসে দেখা দিয়েছ!

চির আদরের বিনিময়ে সখা !
চির অবহেলা পেয়েছ ;
(আমি) দূরে ছুটে যেতে দু’হাত পসারি’,
ধ’রে টেনে কোলে নিয়েছ!

“ও পথে যেও না ফিরে এস”, ব’লে
কানে কানে কত ক’য়েছ ;
(আমি) তবু চ’লে গেছি ; ফিরায়ে আনিতে
পাছে পাছে ছুটে গিয়েছ।

(এই) চির-অপরাধী পাতকীর বোঝা
হাসি-মুখে তুমি ব’য়েছ ;
(আমার) নিজ হাতে গড়া বিপদের মাঝে,
বুকে করে নিয়ে রয়েছ!

॥ মিশ্র কানাড়া, একতাল ॥

Transliteration in English

amito tomare chahini jibne
tumi obhagare cheyech ;
ami na dakite, hriday majhare
nije ese dekha diyech!
chir adrer binimye sakha !
chir obhela peyech ;
(ami) dure chute jete du’hat pasari’,
dh’re tene kole niyech!
“o pathe jeo na phire es”, b’le
kane kane kat k’yech ;
(ami) tabu ch’le gechi ; phiraye anite
pache pache chute giyech।
(ei) chir-opradhi patkir bojha
hasi-mukhe tumi b’yech ;
(amar) nij hate gara bipder majhe,
buke kare niye rayech!
॥ mishr kanara, ektal ॥

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমিতো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ” গানটি কে গেয়েছেন?
“আমিতো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ” গানটির শিল্পী: নিলুফার ইয়াসমিননিলুফার ইয়াসমিন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমিতো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রজনীকান্ত সেন
“আমিতো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ” কোন বিভাগের গান?
এই গানটি ভক্তিমূলক গান বিভাগের অন্তর্গত। ভক্তিমূলক গান বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমিতো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।