আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা

দেখা হয়েছে: 38

Bangla Lyrics

আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা।
আজ নিশিশেষে শেষ করে দিই চোখের জলের পালা।।

আমার কঠিন হৃদয়টারে ফেলে দিলেম পথের ধারে
তোমার চরণ দেবে তারে মধুর পরশ পাষাণ-গালা।।

ছিল আমার আঁধারখানি, তারে তুমিই নিলে টানি
তোমার প্রেম এল যে আগুন হয়ে– করল তারে আলা।

সেই-যে আমার কাছে আমি ছিল সবার চেয়ে দামি
তারে উজাড় করে সাজিয়ে দিলেম তোমার বরণডালা।।

Transliteration in English

amar obhimaner badle aj neb tomar mala।
aj nishisheshe shesh kare dii chokher jaler pala।।
amar kathin hridaytare phele dilem pather dhare
tomar charan debe tare madhur parash pashan-gala।।
chil amar adharkhani, tare tumii nile tani
tomar prem el je agun haye– karal tare ala।
sei-je amar kache ami chil sabar cheye dami
tare ujar kare sajiye dilem tomar barandala।।