তুমি যত ভার দিয়েছ

দেখা হয়েছে: 22

Bangla Lyrics

তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা।

আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা।

এ বোঝা আমার নামাও বন্ধু, নামাও

ভারের বেগেতে চলেছি কোথায়, এ যাত্রা তুমি থামাও।।

আপনি যে দুখ ডেকে আনি সে-যে জ্বালায় বজ্রানলে

অঙ্গার ক’রে রেখে যায়, সেথা কোনো ফল নাহি ফলে।

তুমি যাহা দাও সে-যে দুঃখের দান

শ্রাবণধারায় বেদনার রসে সার্থক করে প্রাণ।।

যেখানে যা-কিছু পেয়েছি কেবলই সকলই করেছি জমা

যে দেখে সে আজ মাগে-যে হিসাব, কেহ নাহি করে ক্ষমা

এ বোঝা আমার নামাও বন্ধু, নামাও

ভারের বেগেতে ঠেলিয়া চলেছি, এ যাত্রা মোর থামাও।।

Transliteration in English

tumi jat bhar diyech se bhar kariya diyech soja।
ami jat bhar jamiye tulechi sakalai hayeche bojha।
e bojha amar namao bandhu, namao
bharer begete chalechi kothay, e jatra tumi thamao।।
apni je dukh deke ani se-je jbalay bajranle
onggar k’re rekhe jay, setha kono phal nahi phale।
tumi jaha dao se-je duhkher dan
shrabandharay bednar rase sarthak kare pran।।
jekhane ja-kichu peyechi kebalai sakalai karechi jama
je dekhe se aj mage-je hisab, keh nahi kare kshama
e bojha amar namao bandhu, namao
bharer begete theliya chalechi, e jatra mor thamao।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তুমি যত ভার দিয়েছ” গানটি কে গেয়েছেন?
“তুমি যত ভার দিয়েছ” গানের গীতিকার ও সুরকার কে?
“তুমি যত ভার দিয়েছ” কোন বিভাগের গান?
“তুমি যত ভার দিয়েছ” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।