আমায় নহে গো
দেখা হয়েছে: 210
Bangla Lyrics
আমায় নহে গো
ভালোবাস শুধু, ভালোবাস মোর গান
বনের পাখিরে কে চিনে রাখে
গান হলে অবসান
চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে
গীতশেষে বীণা পড়ে থাকে ধূলিমাঝে
তুমি বুঝিবে না, বুঝিবে না,
আলো দিতে কত পুড়ে কত প্রদীপের প্রাণ।
যে কাঁটালতার আঁখিজল হায়
ফুল হয়ে ওঠে ফুটে
ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু
শূন্য পত্রপুটে?
সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে
কি তৃষা জাগে সে নদীর হিয়াতলে
বেদনার মহাসাগরের কাছে
করো করো সন্ধান।।
Transliteration in English
amay nahe go bhalobas shudhu, bhalobas mor gan baner pakhire ke chine rakhe gan hale obsan chadere ke chay, jochna sabai jache gitsheshe bina pare thake dhulimajhe tumi bujhibe na, bujhibe na, alo dite kat pure kat pradiper pran। je kataltar akhijal hay phul haye othe phute phul niye tar diyech ki kichu shunj patrpute? sabai trishna metay nadir jale ki trisha jage se nadir hiyatle bednar mahasagrer kache karo karo sandhan।।