আমায় রাখতে যদি আপন ঘরে

দেখা হয়েছে: 423

Bangla Lyrics

আমায় রাখতে যদি আপন ঘরে,
বিশ্বঘরে পেতাম না ঠাঁই।

দু’জনে যদি হত আপন
হত না মোর আপন সবাই।

নিত্য আমি অনিত্যরে-
আঁকড়ে ছিলাম রুদ্ধ ঘরে:
কেড়ে নিলে দয়া করে-
তাই হে চির, তোমারে চাই।।

সবাই যেচে দিত যখন,
গরব করে নিই নি তখন,
পরে আমায় কাঙাল পেয়ে
বলত সবাই, “নাই গো নাই”।।

তোমার চরণ পেয়ে হরি,
আজকে আমি হেসে মরি!
কি ছাই নিয়ে ছিলাম আমি,
হায় রে, কি ধন চাহি নাই।।

Transliteration in English

amay rakhte jadi apan ghare,
bishbaghre petam na thai।
du’jane jadi hat apan
hat na mor apan sabai।
nitj ami onitjre-
akre chilam ruddh ghare:
kere nile daya kare-
tai he chir, tomare chai।।
sabai jeche dit jakhan,
garab kare nii ni takhan,
pare amay kangal peye
balat sabai, “nai go nai”।।
tomar charan peye hari,
ajke ami hese mari!
ki chai niye chilam ami,
hay re, ki dhan chahi nai।।