আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরি করেছ দান
দেখা হয়েছে: 242
Bangla Lyrics
আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরি করেছ দান-
তুমি জান নাই, তুমি জান নাই,
তুমি জান নাই তার মূল্যের পরিমাণ ।
রজনীগন্ধা অগোচরে
যেমন রজনী স্বপনে ভরে সৌরভে,
তুমি জান নাই, তুমি জান নাই,
তুমি জান নাই, মরমে আমার ঢেলেছ তোমার গান ।।
বিদায় নেবার সময় এবার হল-
প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো-
মধুর মরণে পূর্ণ করিয়া সঁপিয়া যাব প্রাণ চরণে ।
যারে জান নাই, যারে জান নাই, যারে জান নাই
তার গোপন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান ।।
Transliteration in English
amar jibanpatr uchchliya madhuri karech dan- tumi jan nai, tumi jan nai, tumi jan nai tar muljer pariman । rajnigndha ogochre jeman rajni sbapne bhare sourbhe, tumi jan nai, tumi jan nai, tumi jan nai, marme amar dhelech tomar gan ।। biday nebar samay ebar hal- prasann mukh tolo, mukh tolo, mukh tolo- madhur marne purn kariya sapiya jab pran charne । jare jan nai, jare jan nai, jare jan nai tar gopan bjathar nirab ratri hok aji obsan ।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরি করেছ দান” গানটি কে গেয়েছেন?
“আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরি করেছ দান” গানটির শিল্পী: মান্না দে। মান্না দে এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরি করেছ দান” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
“আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরি করেছ দান” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরি করেছ দান” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।