আমার মিলন লাগি তুমি আসছ
দেখা হয়েছে: 22
Bangla Lyrics
আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে!
তোমার চন্দ্র সূর্য তোমায় রাখবে কোথায় ঢেকে?।
কতকালের সকাল-সাঁঝে তোমার চরণধ্বনি বাজে
গোপনে দূত হৃদয়-মাঝে গেছে আমায় ডেকে।।
ওগো পথিক, আজকে আমার সকল পরান ব্যেপে
থেকে থেকে হরষ যেন উঠছে কেঁপে কেঁপে।
যেন সময় এসেছে আজ ফুরালো মোর যা ছিল কাজ
বাতাস আসে, হে মহারাজ, তোমার গন্ধ মেখে।।
Transliteration in English
amar milan lagi tumi asach kabe theke! tomar chandr surj tomay rakhbe kothay dheke?। katkaler sakal-sajhe tomar charanadhbni baje gopne dut hriday-majhe geche amay deke।। ogo pathik, ajke amar sakal paran bjepe theke theke harash jen uthche kepe kepe। jen samay eseche aj phuralo mor ja chil kaj batas ase, he maharaj, tomar gandh mekhe।।