হায় হেমন্তলক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা–

দেখা হয়েছে: 592

Bangla Lyrics

হায় হেমন্তলক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা–
হিমের ঘন ঘোমটাখানি ধুমল রঙে আঁকা।।

সন্ধ্যাপ্রদীপ তোমার হাতে মলিন হেরি কুয়াশাতে,
কণ্ঠে তোমার বাণী যেন করুণ বাষ্পে মাখা।।

ধরার আঁচল ভরে দিলে প্রচুর সোনার ধানে।
দিগঙ্গনার অঙ্গন আজ পূর্ণ তোমার দানে।

আপন দানের আড়ালেতে রইলে কেন আসন পেতে,
আপনাকে এই কেমন তোমার গোপন ক’রে রাখা।।

Transliteration in English

hay hemantalkshmi, tomar nayan ken dhaka–
himer ghan ghomtakhani dhumal range aka।।
sandhjaprdip tomar hate   malin heri kuyashate,
kanthe tomar bani jen karun bashpe makha।।
dharar achal bhare dile prachur sonar dhane।
diganggnar onggan aj purn tomar dane।
apan daner aralete   raile ken asan pete,
apnake ei keman tomar gopan k’re rakha।।