আমার সকল দুখের প্রদীপ
দেখা হয়েছে: 265
Bangla Lyrics
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন –
আমার ব্যথার পূজা হয় নি সমাপন ।।
যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে,
সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে।।
তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন –
আমার ব্যথার পূজা হবে সমাপন ।
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন
অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা, বাঁধা বেদন-ডোরে,
মনের মাঝে উঠেছে আজ ভ’রে ।।
যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা,
আকাশ-পানে ছুটবে বাঁধন-হারা ।।
অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন
আমার ব্যথার পূজা হবে সমাপন।
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন
আমার ব্যথার পূজা হয় নি সমাপন ।
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন ।
Transliteration in English
amar sakal dukher pradip jbele dibas gele karab nibedan – amar bjathar puja hay ni samapan ।। jakhan bela-shesher chayay pakhira jay apan kulay-majhe, sandhjapujar ghanta jakhan baje।। takhan apan shesh shikhati jbalbe e jiban – amar bjathar puja habe samapan । amar sakal dukher pradip jbele dibas gele karab nibedan onek diner onek katha, bjakulta, badha bedan-dore, maner majhe utheche aj bh’re ।। jakhan pujar homanle uthbe jbale eke eke tara, akash-pane chutbe badhan-hara ।। ostarbir chabir sathe milbe ayojan amar bjathar puja habe samapan। amar sakal dukher pradip jbele dibas gele karab nibedan amar bjathar puja hay ni samapan । amar sakal dukher pradip jbele dibas gele karab nibedan ।