আমি অপার হয়ে বসে আছি
দেখা হয়েছে: 13.5K
Bangla Lyrics
আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময়,
পারে লয়ে যাও আমায়।।
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিল পাটে-
(আমি) তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়।।
নাই আমার ভজন-সাধন
চিরদিন কুপথে গমন-
নাম শুনেছি পতিত-পাবন
তাইতে দিই দোহাই।।
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি-
লালন কয়, অকুলের পতি
কে বলবে তোমায়।।
Transliteration in English
ami opar haye base achi o he dayamay, pare laye jao amay।। ami eka railam ghate bhanu se basil pate- (ami) toma bine ghor sangkte na dekhi upay।। nai amar bhajan-sadhan chirdin kupthe gaman- nam shunechi patit-paban taite dii dohai।। ogtir na dile gati oi name rabe okhjati- lalan kay, okuler pati ke balbe tomay।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমি অপার হয়ে বসে আছি” গানটি কে গেয়েছেন?
“আমি অপার হয়ে বসে আছি” গানটির শিল্পী: ফরিদা পারভীন। ফরিদা পারভীন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমি অপার হয়ে বসে আছি” কোন বিভাগের গান?
এই গানটি লালন বিভাগের অন্তর্গত। লালন বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমি অপার হয়ে বসে আছি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।