তোমরা ভুলেই গেছ মল্লিকাদীর নাম
দেখা হয়েছে: 3K
Bangla Lyrics
তোমরা ভুলেই গেছ মল্লিকাদীর নাম
সে এখন ঘোমটা পড়া কাজল বধু দূরের কোন গাঁয়
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়।।
বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়োতে এসে
ভেজা হাতে ডাকলো আমায় বললো ভালবেসে
এখানে আম কুড়োবার ধুম লেগেছে।
চল না অন্য কোথাও যাই
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়
যে দিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়।।
দুপুর বেলা মল্লিকাদীর আটচালাতে গিয়ে
পুতুল খেলার ছল করেছি হৃদয় দিয়ে নিয়ে।
সে কথা ভাবলে এখন বর্ষা নামে।
দুচোখে সজল বরষা
যে দিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়।।
Transliteration in English
tomra bhulei gech mallikadir nam se ekhan ghomta para kajal badhu durer kon gay pather majhe path harale ar ki paoa jay।। brishti jhara pather dhare am kurote ese bheja hate daklo amay ballo bhalbese ekhane am kurobar dhum legeche। chal na onj kothao jai pather majhe path harale ar ki paoa jay je din geche sedin ki ar phiriye ana jay।। dupur bela mallikadir atchalate giye putul khelar chal karechi hriday diye niye। se katha bhable ekhan barsha name। duchokhe sajal barsha je din geche sedin ki ar phiriye ana jay।।