আমি দেখেছি জীবন ভরে চাহিয়া কত

দেখা হয়েছে: 652

শিল্পী: অনুপ ঘোষালগীতিকার: রজনীকান্ত সেনবিভাগ: বিবিধ

Bangla Lyrics

আমি দেখেছি জীবন ভ’রে চাহিয়া কত ;
তুমি আমারে যা দাও, সবই তোমারি মত।

আকুল হইয়ে মিছে,
চেয়ে মরি কত কিযে,
কাঁদে পদতলে নিষ্ফল বাসনা শত।

কিসে মোর ভাল হয়
তুমি জান, দয়াময়,
তবু নির্ভর জানে না এ অবিনত।

আমি কেন চেয়ে মরি ;
তুমি জান কি সে, হরি
সফল হইবে মম জীবন ব্রত।

চাহিব না কিছু আর ;
দিব শ্রীচরণে ভার,
হে দয়াল, সদা মম কুশল-রত।

Transliteration in English

ami dekhechi jiban bh’re chahiya kat ;
tumi amare ja dao, sabai tomari mat।
akul haiye miche,
cheye mari kat kije,
kade padatle nishphal basna shat।
kise mor bhal hay
tumi jan, dayamay,
tabu nirbhar jane na e obinat।
ami ken cheye mari ;
tumi jan ki se, hari
saphal haibe mam jiban brat।
chahib na kichu ar ;
dib shricharne bhar,
he dayal, sada mam kushal-rat।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমি দেখেছি জীবন ভরে চাহিয়া কত” গানটি কে গেয়েছেন?
“আমি দেখেছি জীবন ভরে চাহিয়া কত” গানটির শিল্পী: অনুপ ঘোষালঅনুপ ঘোষাল এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমি দেখেছি জীবন ভরে চাহিয়া কত” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রজনীকান্ত সেন
“আমি দেখেছি জীবন ভরে চাহিয়া কত” কোন বিভাগের গান?
এই গানটি বিবিধ বিভাগের অন্তর্গত। বিবিধ বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমি দেখেছি জীবন ভরে চাহিয়া কত” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।