সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে

দেখা হয়েছে: 137

Bangla Lyrics

সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে
কে আসি’ বাজালে বাঁশী ভৈরবী সুরে।
সাঁঝের পূর্ণ চাঁদে অরুণ ভাবিয়া,
পাপিয়া প্রভাতী সুরে উঠিল গাহিয়া
ভোরের কমল ভেবে সাঁঝের শাপলা ফুলে
গুঞ্জরে ভ্রমর ঘুরে ঘুরে।।
বিকালের বিষাদে ঢাকা ছিল বনভুমি,
সকালের মল্লিকা ফুটাইলে তুমি,
রাঙিল উষার রঙে গোধুলি লগন,
শোনালে আশার বাণী বিরহ-বিধুরে।।

Transliteration in English

sandhjamalti jabe phulabne jhure
ke asi’ bajale bashi bhoirbi sure।
sajher purn chade orun bhabiya,
papiya prabhati sure uthil gahiya
bhorer kamal bhebe sajher shapla phule
gunjre bhramar ghure ghure।।
bikaler bishade dhaka chil banbhumi,
sakaler mallika phutaile tumi,
rangil ushar range godhuli lagan,
shonale ashar bani birah-bidhure।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে” গানটি কে গেয়েছেন?
“সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে” গানটির শিল্পী: অনুপ ঘোষালঅনুপ ঘোষাল এর আরও বাংলা গানের কথা দেখুন।
“সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে” গানের গীতিকার ও সুরকার কে?
“সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।