সে দিনে আপদ আমার যাবে কেটে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

সে দিনে আপদ আমার যাবে কেটে
পুলকে হৃদয় যেদিন পড়বে ফেটে ॥
তখন তোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে বঁধু হে,
তারে আমার ব’লে ছলে বলে কে বলো আর রাখবে এঁটে ॥
আমারে নিখিল ভুবন দেখছে চেয়ে রাত্রিদিবা।
আমি কি জানি নে তার অর্থ কিবা!
তারা যে জানে আমার চিত্তকোষে অমৃতরূপ আছে বসে গো–
তারেই প্রকাশ করি, আপনি মরি, তবে আমার দুঃখ মেটে ॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: কলকাতা

Transliteration in English

se dine        apad amar jabe kete
pulke         hriday jedin parbe phete ॥
takhan      tomar gandh tomar madhu   apni bahir habe badhu he,
tare      amar b’le chale bale   ke balo ar rakhbe ete ॥
amare   nikhil bhuban dekhche cheye ratridiba।
ami ki               jani ne tar orth kiba!
tara je  jane amar chittkoshe   omritrup ache base go–
tarei   prakash kari, apni mari,   tabe amar duhkh mete ॥
rag: baul
tal: dadra
rachnakal (banggabd): 27 choitr, 1320
rachnakal (khrishtabd): 1914
rachnasthan: kalkata