আমি যামিনী তুমি শশী হে

দেখা হয়েছে: 399

শিল্পী: মান্না দেঅ্যালবাম: এন্টনী ফিরিঙ্গীসুরকার: অনীল বাগচীগীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদারবছর: 1967বিভাগ: ছায়াছবি

Bangla Lyrics

আমি যামিনী তুমি শশী হে
ভাতিছ গগন মাঝে।।

মম সরসীতে তব উজল
প্রভা বিম্বিত যেন লাজে।।

তোমায় হেরিগো শয়নে
স্বপনে তাম্বুর রাঙ্গা বয়ানে
মরি অপরূপ রূপ মাধুরী
বসন্ত-সম বিরাজে।।

তুমি যে শিশির বিন্দু
মম কুমুদির বক্ষে
না হেরিলে ওগো তোমারে
তমসা ঘনায় চক্ষে।

তুমি অগণিত তাঁরা গগনে
প্রাণবায়ু মম জীবনে
তব নামে মম প্রেম মুরলী
পরাণের মাঝে বাজে।।

Transliteration in English

ami jamini tumi shashi he
bhatich gagan majhe।।
mam sarsite tab ujal
prabha bimbit jen laje।।
tomay herigo shayne
sbapne tambur rangga bayane
mari oprup rup madhuri
basant-sam biraje।।
tumi je shishir bindu
mam kumudir bakshe
na herile ogo tomare
tamsa ghanay chakshe।
tumi ognit tara gagne
pranbayu mam jibne
tab name mam prem murli
paraner majhe baje।।