আমি সরকারী অফিসার
দেখা হয়েছে: 3.2K
Bangla Lyrics
আমি সরকারী অফিসার
আমি সরকারী অফিসার
আছে মোর আগে পিছে কতশত তাবেদার।
আমি কত না সাধন করে মামার খুঁটির জোরে
অবশেষে হয়েছি একালের জমিদার।।
আমাকে ছাড়া চালাবে এ দেশ সাধ্য কার বাবার
আমি আপন মনে চলি মনে মনে বলি
কিসের নেতা, কিসের নেত্রী, আমিই তো সরকার।।
নেতাদের কথা ভেবে আমার বড্ড হাসি পায়
ক্ষমতা চলে গেলেই তারা বড়ই নিরুপায়
কাল যারা আসনে বসে করতো হুকুমদারি
আজ তারা রাজপথে গড়েছে ঘরবাড়ি
জনতার ধাওয়া খায় কখনো পুলিশে দাবড়ায়
জায়গা মত ফেসে গেলে জেলের ভাতও খায়
এরা ক’দিনের মেহমান, এদের কিসের সম্মান।
আমি আছি, আমি থাকব, আমি চির অম্লান।।
বেতন কত পাই তার খোঁজ কে রাখে ভাই
বেতন গুণে চলতে গেলে বাঁচার উপায় নাই
কলম খোঁচা দিলাম আমার লক্ষ টাকা চাই
দেশ যায় যাক রসাতলে ভাবনা আমার নাই
অবসর নেওয়ার পরে আমি আসব নতুন দেশে
শিল্পপতি সমাজসেবক লাগবে নামের শেষে।
আমি দেশের কর্ণধার, আমি সেবক জনতার
নির্ঝঞ্ঝাট আয়েশী আমার জীবন করব পার।।
Transliteration in English
ami sarkari ophisar ami sarkari ophisar ache mor age piche katashat tabedar। ami kat na sadhan kare mamar khutir jore obsheshe hayechi ekaler jamidar।। amake chara chalabe e desh sadhj kar babar ami apan mane chali mane mane bali kiser neta, kiser netri, amii to sarkar।। netader katha bhebe amar badd hasi pay kshamta chale gelei tara barai nirupay kal jara asne base karto hukumdari aj tara rajapthe gareche gharbari jantar dhaoa khay kakhno pulishe dabray jayga mat phese gele jeler bhatao khay era k’diner mehman, eder kiser samman। ami achi, ami thakab, ami chir omlan।। betan kat pai tar khoj ke rakhe bhai betan gune chalte gele bachar upay nai kalam khocha dilam amar laksh taka chai desh jay jak rasatle bhabna amar nai obasar neoar pare ami asab natun deshe shilpapti samajsebak lagbe namer sheshe। ami desher karndhar, ami sebak jantar nirjhnjhat ayeshi amar jiban karab par।।