প্রচারণা

দেখা হয়েছে: 2.3K

Bangla Lyrics

এতে নেই কোনো বিস্ময়
যার যত বেশী প্রচারণা
তারই এখন জয়।।

সততা, নিষ্টা, কিসের দেশপ্রীতি
তিলকে যদি তাল না দেখাই
চলে না রাজনীতি

একবার এসো গো সখা মনের দুয়ার খুলি।
রাজনীতির এই কলা-কৌশল
কেমন করে মুখে বলি।

ব্যানারে, ব্যানারে, ফেস্টুনে আকাশ গেছে টুটি
চাটুকার আর সুবিধাবাদীর বেড়ে গেছে ছোটাছুটি।

মিনিটে মিনিটে চোখ ধাঁধা লাগে
ফ্ল্যাশের ঝলকানি
শ্লোগানে শ্লোগানে মুখরিত ধ্বনি-প্রতিধ্বনি।

খিচুরী আর শুকনো রুটি চলছে বিতরণ
টিভি ক্যামেরায় বন্দী হলো সকল আয়োজন

এ কোন উৎসবও নয়, পার্টিও নয়, নয় কোনো সম্ভাষণ

এ যে দুর্গতদের পাশে মোরা আছি
তারই করুণ নিদর্শন (হ্যাঁ, হ্যাঁ)।।

ছোটখাট কোনো ছুঁত পেলে তুলি প্রতিবাদের ঝড়,
সব আক্রোশ যেন সেই জনতার উপর।

বিনে কারণে রাস্তার ধারে
ভাঙছি দোকান-গাড়ি
রোড ডিভাইডারের রড তুলে নিয়ে
দেখাচ্ছি বাহাদুরি

কাটা রাইফেল, ককটেলের চলছে প্রদর্শন
দিশাহারা হয়ে ছোটাছুটি করে নিরীহ জনগণ

এ কোনো যুদ্ধও নয়,
সন্ত্রাসও নয়, নয় কোনো আন্দোলন।

এ যে কার কত ক্ষমতা আছে
তারই করুণ নিদর্শন

একবার এসো গো সখা মনের দুয়ার খুলি।
রাজনীতির এই কলা-কৌশল
কেমন করে মুখে বলি।

Transliteration in English

ete nei kono bismay

jar jat beshi pracharna

tarai ekhan jay।।


satta, nishta, kiser deshpriti

tilke jadi tal na dekhai

chale na rajniti


ekbar eso go sakha maner duyar khuli।

rajnitir ei kala-koushal

keman kare mukhe bali।


bjanare, bjanare, phestune akash geche tuti

chatukar ar subidhabadir bere geche chotachuti।


minite minite chokh dhadha lage

phljasher jhalkani

shlogane shlogane mukhrit dhbani-pratidhbni।


khichuri ar shukno ruti chalche bitaran

tibhi kjameray bandi halo sakal ayojan


e kon utasabao nay, partio nay, nay kono sambhashan


e je durgatder pashe mora achi

tarai karun nidarshan (hja, hja)।।


chotkhat kono chut pele tuli pratibader jhar,

sab akrosh jen sei jantar upar।


bine karne rastar dhare

bhangchi dokan-gari

rod dibhaidarer rad tule niye

dekhachchi bahaduri


kata raiphel, kakteler chalche pradarshan

dishahara haye chotachuti kare nirih janagan


e kono juddhao nay,

santrasao nay, nay kono andolan।


e je kar kat kshamta ache

tarai karun nidarshan


ekbar eso go sakha maner duyar khuli।

rajnitir ei kala-koushal

keman kare mukhe bali।










Transliteration in English





ete nei kono bismay
jar jat beshi pracharna
tarai ekhan jay।।
satta, nishta, kiser deshpriti
tilke jadi tal na dekhai
chale na rajniti
ekbar eso go sakha maner duyar khuli।
rajnitir ei kala-koushal
keman kare mukhe bali।
bjanare, bjanare, phestune akash geche tuti
chatukar ar subidhabadir bere geche chotachuti।
minite minite chokh dhadha lage
phljasher jhalkani
shlogane shlogane mukhrit dhbani-pratidhbni।
khichuri ar shukno ruti chalche bitaran
tibhi kjameray bandi halo sakal ayojan
e kon utsabao nay, partio nay, nay kono sambhashan
e je durgatder pashe mora achi
tarai karun nidarshan (hja, hja)।।
chotkhat kono chut pele tuli pratibader jhar,
sab akrosh jen sei jantar upar।
bine karne rastar dhare
bhangchi dokan-gari
rod dibhaidarer rad tule niye
dekhachchi bahaduri
kata raiphel, kakteler chalche pradarshan
dishahara haye chotachuti kare nirih janagan
e kono juddhao nay,
santrasao nay, nay kono andolan।
e je kar kat kshamta ache
tarai karun nidarshan
ekbar eso go sakha maner duyar khuli।
rajnitir ei kala-koushal
keman kare mukhe bali।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“প্রচারণা” গানটি কে গেয়েছেন?
“প্রচারণা” গানটির শিল্পী: হায়দার হোসেনহায়দার হোসেন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“প্রচারণা” গানের গীতিকার ও সুরকার কে?
“প্রচারণা” কোন বিভাগের গান?
এই গানটি জীবনমুখী গান বিভাগের অন্তর্গত। জীবনমুখী গান বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“প্রচারণা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।