আমি সাত সাগর পাড়ি দিয়ে

দেখা হয়েছে: 480

Bangla Lyrics

আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি
কোন অশ্রু ভেজা স্বপনে মনে তাজমহল গড়েছি।।

আজ নেই যে গানের কোন ছন্দ
হল রাগিনীর দ্বার চিরবন্ধ।
স্বরবের আলেয়ারে আলো ভেবে
অন্ধকারে খুজে মরেছি, সৈকতে পড়ে আছি।।

আজ নেই যে আগের সেই দৃষ্টি
এলো দুচোখে ব্যাথার ঝড় বৃষ্টি।

জীবনের চাওয়াটাকে মুছে ফেলে
শূণ্যটাকে আমি ধরেছি, সৈকতে পড়ে আছি।।

Transliteration in English

ami sat sagar pari diye ken soikte pare achi
kon oshru bheja sbapne mane tajamahal garechi।।
aj nei je ganer kon chand
hal raginir dbar chirabandh।
sbarber aleyare alo bhebe
ondhkare khuje marechi, soikte pare achi।।
aj nei je ager sei drishti
elo duchokhe bjathar jhar brishti।
jibner chaoatake muche phele
shunjtake ami dharechi, soikte pare achi।।