বিমূর্ত এই রাত্রি আমার
দেখা হয়েছে: 317
Bangla Lyrics
বিমূর্ত এই রাত্রি আমার
মৌনতার সুতোয় বোনা
একটি রঙ্গিন চাদর।
সেই চাদরের ভাজে ভাজে
নি:শ্বাসেরই ছোঁয়া।
আছে ভালবাসা, আদর।
কামনার গোলাপ রাঙা
সুন্দর এই রাত্রিতে
নীরব মনের বর্ষা,
আনে শ্রাবণ, ভাদর।
সেই বরষায় ঝড়ো ঝরে
নি:শ্বাসেরই ছোঁয়া।
আছে ভালবাসা, আদর।
ঝরে পড়ে ফুলেরমত
মিষ্টি কথার প্রতিধ্বনি,
ছড়ায় আতর,
যেন ছড়ায় আতর।
পরিধিহীন শংকামুখি নির্মল অধর
কম্পন কাতর, কম্পন কাতর।
নিয়ম ভাঙ্গার নিয়ম এ যে,
নিয়ম ভাঙ্গার নিয়ম এ যে
থাক না বাধার পাথর।
কোমল আঘাত, প্রতি-আঘাত,
কোমল আঘাত, প্রতি-আঘাত,
রাত্রি নিথর কাতর।
দূরের আর্তনাদের নদীর
ক্রন্দন কোন ঘাটের
দূরের আর্তনাদের নদীর
ক্রন্দন কোন ঘাটের
ভ্রূক্ষেপ নেই, পেয়েছি আমি
আলিঙ্গনের সাগর।
সেই সাগরের স্রোতেই আছে
নি:শ্বাসেরই ছোঁয়া,
আছে ভালবাসা, আদর।
Transliteration in English
bimurt ei ratri amar mountar sutoy bona ekti ranggin chadar। sei chadrer bhaje bhaje ni:shbaserai choa। ache bhalbasa, adar। kamnar golap ranga sundar ei ratrite nirab maner barsha, ane shraban, bhadar। sei barshay jharo jhare ni:shbaserai choa। ache bhalbasa, adar। jhare pare phuleramat mishti kathar pratidhbni, charay atar, jen charay atar। paridhihin shangkamukhi nirmal odhar kampan katar, kampan katar। niyam bhanggar niyam e je, niyam bhanggar niyam e je thak na badhar pathar। komal aghat, prati-aghat, komal aghat, prati-aghat, ratri nithar katar। durer artnader nadir krandan kon ghater durer artnader nadir krandan kon ghater bhrukshep nei, peyechi ami alinggner sagar। sei sagrer srotei ache ni:shbaserai choa, ache bhalbasa, adar।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বিমূর্ত এই রাত্রি আমার” গানটি কে গেয়েছেন?
“বিমূর্ত এই রাত্রি আমার” গানটির শিল্পী: আবিদা সুলতানা। আবিদা সুলতানা এর আরও বাংলা গানের কথা দেখুন।
“বিমূর্ত এই রাত্রি আমার” গানটি কোন অ্যালবামের?
এই গানটি সীমানা পেরিয়ে অ্যালবামে প্রকাশিত হয়েছিল।
“বিমূর্ত এই রাত্রি আমার” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার ভুপেন হাজারিকা; সুরকার ভুপেন হাজারিকা।
“বিমূর্ত এই রাত্রি আমার” কোন বিভাগের গান?
এই গানটি ছায়াছবি বিভাগের অন্তর্গত। ছায়াছবি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“বিমূর্ত এই রাত্রি আমার” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।