যে বাঁশি ভেঙে গেছে

দেখা হয়েছে: 1.1K

Bangla Lyrics

যে বাঁশি ভেঙে গেছে তারে কেন গাইতে বল?
কেন আর মিছেই তারে সুরের খেয়া বাইতে বল?

আজ সোনার খাঁচায় বন্দী পাখির কন্ঠে যে সেই সুর,
আজ যেন সেই বনের ছায়া সে তো অনেক দূর,
তারে হারিয়ে যাওয়া ফাগুনেরে ফিরে কেন চাইতে বল ?

একদা সুরে সুরে দিত যে হৃদয় ভরে
দেখ তার গানের বীণা ধূলায় পড়ে।

আজ সব হারানোর নীরব ব্যথায় কাঁদে গো যার প্রাণ,
বলো ওগো কেমন করে গাইবে সে তার গান,
মিছে ফাগুন বেলার হাসিতে তার সুরের ভুবন ছাইতে বল।

Transliteration in English

je bashi bhenge geche tare ken gaite bal?
ken ar michei tare surer kheya baite bal?
aj sonar khachay bandi pakhir kanthe je sei sur,
aj jen sei baner chaya se to onek dur,
tare hariye jaoa phagunere phire ken chaite bal ?
ekda sure sure dit je hriday bhare
dekh tar ganer bina dhulay pare।
aj sab haranor nirab bjathay kade go jar pran,
balo ogo keman kare gaibe se tar gan,
miche phagun belar hasite tar surer bhuban chaite bal।