শুকনো পাতার নুপূর
দেখা হয়েছে: 234
Bangla Lyrics
শুকনো পাতার নুপূর পায়ে
নাচিছে ঘূর্ণি বায়।
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।।
দীঘির বুকে শতদল দলি,
ঝরায়ে বকুল চাঁপার কলি,
চঞ্চল ঝরণার জল ছলছলি,
মাঠের পথে সে ধায়।।
বনফুল-আভরণ খুলিয়া ফেলিয়া,
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি-ধূসর কায়।।
ইরানী বালিকা যেন মরু-চারিণী
পল্লীর প্রান্তর-বন মনোহারিণী
ছুটে আসে সহসা গৈরি-বরণী
বালুকার উড়নী গায়।।
Transliteration in English
shukno patar nupur paye nachiche ghurni bay। jal tarngge jhilmil-jhilmil dheu tule se jay।। dighir buke shatadal dali, jharaye bakul chapar kali, chanchal jharnar jal chalachli, mather pathe se dhay।। banphul-abharan khuliya pheliya, aluthalu elokesh gagne meliya paglini neche jay heliya duliya dhuli-dhusar kay।। irani balika jen maru-charini pallir prantar-ban manoharini chute ase sahsa goiri-barni balukar urni gay।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“শুকনো পাতার নুপূর” গানটি কে গেয়েছেন?
“শুকনো পাতার নুপূর” গানটির শিল্পী: অনুরাধা পাডোয়াল। অনুরাধা পাডোয়াল এর আরও বাংলা গানের কথা দেখুন।
“শুকনো পাতার নুপূর” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কাজী নজরুল ইসলাম; সুরকার কাজী নজরুল ইসলাম।
“শুকনো পাতার নুপূর” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“শুকনো পাতার নুপূর” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।