পথ চেয়ে যে কেটে গেল
দেখা হয়েছে: 231
Bangla Lyrics
পথ চেয়ে যে কেটে গেল কত দিনে রাতে,
আজ তোমায় আমায় প্রাণের বঁধু মিলব গো এক সাথে।।
রচবে তোমার মুখের ছায়া চোখের জলে মধুর মায়া,
নীরব হয়ে তোমার পানে চাইব গো জোড় হাতে।।
এরা সবাই কী বলে গো লাগে না মন আর,
আমার হৃদয় ভেঙে দিল তোমার কী মাধুরীর ভার!
বাহুর ঘেরে তুমি মোরে রাখবে না কি আড়াল করে,
তোমার আঁখি চাইবে না কি আমার বেদনাতে?।
Transliteration in English
path cheye je kete gel kat dine rate, aj tomay amay praner badhu milab go ek sathe।। rachbe tomar mukher chaya chokher jale madhur maya, nirab haye tomar pane chaib go jor hate।। era sabai ki bale go lage na man ar, amar hriday bhenge dil tomar ki madhurir bhar! bahur ghere tumi more rakhbe na ki aral kare, tomar akhi chaibe na ki amar bednate?।